কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের চেয়ে বড় জঙ্গি ও সন্ত্রাসী দল কোথাও নেই : আমীর খসরু

সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমীর খসরু। ছবি : কালবেলা
সমাবেশে বক্তব্য দিচ্ছেন আমীর খসরু। ছবি : কালবেলা

জঙ্গি নিয়ে সরকার নতুন নাটক করছে- এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আরে জঙ্গি নাটক তো অনেক আগেই শেষ হয়ে গেছে। ওই জঙ্গি খেলা চলবে না। আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি ও সন্ত্রাসী দল বিশ্বের কোথাও নেই।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখনই সিদ্ধান্ত নেন, তখন তারা আর পিছুপা হন না। স্বাধীনতাযুদ্ধে পিছপা হয়নি, ভাষা আন্দোলনের পিছপা হননি। যে বারেই সিদ্ধান্ত নিয়েছে, সে বারেই তার প্রতিপক্ষ পরাজিত হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজ দেশের মানুষের প্রতিপক্ষ কে? তখনই নেতাকর্মীরা উচ্চস্বরে উত্তর দেয়- শেখ হাসিনা। তিনি আবারও প্রশ্ন রাখেন যে, বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ হয়ে কেউ কি জয়ী হয়েছে তখনই তাকে উত্তর দেয় ‘না'।

বাংলাদেশের মানুষের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, সরকারি কর্মকর্তারা, বিচারক ভাইয়েরা জনগণের প্রতিপক্ষ হবেন না। সবার উদ্দেশে তিনি বার্তা দিয়ে বলেন, দেয়ালের লিখন পড়তে শিখুন। দেখুন কী লেখা আছে? সিদ্ধান্ত নেন। জনগণের প্রতিপক্ষ হয়ে অবস্থান নিবেন না আর নিলে সে দায় আপনাদের ওপরে বর্তাবে।

প্রধানমন্ত্রীর সমালোচনা করে আমীর খসরু বলেন, প্রধানমন্ত্রী পরিবারসহকারে দলবল নিয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকা গেছেন। কীসের জন্য? ব্রিকসের সদস্য হবেন। কিন্তু কি হয়েছে? তখন নেতাকর্মীরা বলেন, ভুয়া ভুয়া ভুয়া। প্রত্যেক জায়গায় আপনি প্রত্যাখ্যাত হবেন । সবাই অবৈধকে প্রত্যাখ্যান করবে।

কালো পতাকা গণমিছিলে আসায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একটি ছবি দেখবেন প্রধানমন্ত্রী গেছেন। কিন্তু ব্রিকস একটি অফিসিয়ালি ছবি প্রকাশ করেছে। সেখানে আমাদের এই অবৈধ প্রধানমন্ত্রী নেই। ব্রিকসের এখানে সদস্য হোক আর না হোক সবাই ছবি তুলেছেন। প্রবল মিথ্যাচারের রাজনীতি আর বাংলাদেশের চলবে না।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আমিনুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন ফারুক, জয়নুল আবেদীন (ভিপি জয়নাল), জহিরুল হক শাহাজাদা মিয়া, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খনন করেছে ‘ভেকু’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১০

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১১

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১২

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৩

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৪

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৫

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৬

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৭

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৮

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৯

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

২০
X