ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:২৮ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করতে চায় ছাত্রলীগ

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করতে চায় বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে পাঁচ লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শনিবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শোকের মাস আগস্টে বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করে থাকে। প্রতিবারের ন্যায় এ বছরও তার বাত্যয় ঘটেনি। মাসব্যাপী কর্মসূচি পালনের সমাপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিবছর আলোচনা সভার আয়োজন করে থাকলেও, এ বছর ছাত্র সমাবেশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিকাল ৩টায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এবারের ছাত্র সমাবেশের বিশেষত্ব হলো, এটি হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ। যেখানে সারা দেশ থেকে প্রায় পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী বন্ধু, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত হবেন। সর্ববৃহৎ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা।

সাদ্দাম আরও জানান, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করতে বাংলাদেশ ছাত্রলীগের সর্বাত্মক প্রস্তুতি চলমান রয়েছে। এ লক্ষ্যে গত ১০ আগস্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ‘প্রস্তুতি সভা’ অনুষ্ঠিত হয়, ১৮ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বিশেষ বর্ধিত সভা’, যেখানে সারা দেশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হন। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ১২৭টি সমন্বয় টিম গঠন করেছে যার মাধ্যমে সাড়া দেশ থেকে শিক্ষার্থী বন্ধুদের সুশৃঙ্খলভাবে ছাত্র সমাবেশে স্বাগত জানানো হবে। একইসাথে দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা দিনরাত প্রচারণা চালাচ্ছে পহেলা সেপ্টেম্বর শেখ হাসিনার ছাত্র সমাবেশ সম্পর্কে।

তিনি আরও বলেন, পহেলা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে এ দেশ ও মানুষের চিরশত্রু, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসী, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি- জামায়াতের জন্য একটি আলটিমেটাম। এই ছাত্র সমাবেশ থেকে এদেশের শিক্ষার্থী বন্ধুরা, তরুণ প্রজন্মের প্রতিনিধিরা দেশবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবে। একইসাথে এই ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা তাদের আপনজন, যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন, উন্নয়ন-উদ্ভাবনের উৎকর্ষতায় যিনি এদেশকে উন্নত দেশে পরিণত করার পথে অগ্রসর হচ্ছেন, সেই মহান নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বাংলার মানুষের সুখ-দুঃখের একমাত্র ঠিকানা জননেত্রী নেশরত্ন শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নিবে।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X