কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৪:৫৬ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের কাজ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামী দেশের শাসনক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন বলে নিশ্চয়তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামায়াতে ইসলামী শাসনক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা ও পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন।

এখন তাদের কোনো সম্মান নেই মন্তব্য করে জামায়াত আমির বলেন, তাদের (নারী) মর্যাদা নেই এবং তাদের কোনো নিরাপত্তা নেই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ আমরা তাদের মর্যাদাও কায়েম করব। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী-পুরুষ সবাই মিলে নিজ নিজ কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় আমরা সবাই মিলে অবদান রাখব।

মালিক-শ্রমিক সম্পর্ক নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শ্রমিক বাঁচলে ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে ব্যবসা বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবেন মালিক-শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাহলে আমরাও বাঁচব। কারণ কর্মস্থল যদি ধ্বংস হয়ে যায় দাবিটা করব কার কাছে। এ জন্য উভয় পক্ষের দায়দায়িত্ব আছে।

পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, টেকসই বাংলাদেশ চাইলে পরস্পরের হাত ধরে সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদের সম্মান দেবেন, সেদিন শ্রমিক ষোলআনা শ্রম দেবেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতারাসহ বিভিন্ন পর্যায়ে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X