কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১২:১৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যারা

খালেদা জিয়া ও তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
খালেদা জিয়া ও তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনিসহ সফরসঙ্গী মিলে মোট ১৪ জন একসঙ্গে দেশে ফিরবেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে চারটায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্সটি।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকা তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, খালেদা জিয়াসহ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আরও থাকছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এ ছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান, মিসেস দিলারা মালিক, তার দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা শিকদার। এ ছাড়াও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও ডা. জাফর ইকবাল।

এদিকে দলীয় চেয়ারপারসন ও ডা. জুবাইদা রহমানকে বরণ এবং অভ্যর্থনা জানাতে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের ১১টি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেল ও কেন্দ্রীয় প্রশিক্ষণ টিমের সদস্য অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান কালবেলাকে বলেন, চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরবেন এটি অত্যন্ত ভালো লাগা এবং খুশির খবর। তারা তাদের প্রিয় নেত্রী এবং চেয়ারপারসনের সহধর্মিণীকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি গ্রহণ করেছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত দলীয় নির্দেশনা নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X