কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত। ছবি : কালবেলা
খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত। ছবি : কালবেলা

রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পরিচালনায় ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। কেন্দ্রীয় কমিটির ওই বৈঠকে সর্বসম্মতভাবে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণাঙ্গ সভাপতি করা হয়।

ওই বৈঠকে আগামী ৩১ জানুয়ারি ২০২৪ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। ওই মহাসম্মেলনে মক্কা মদিনাসহ আন্তর্জাতিক বিশ্বের বরেণ্য ইসলামিক স্কলারগণকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, সংগঠনের সিনিয়র সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, সহসভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাঈদ নূর, যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব মাওলানা হাসান জামিল, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশেকুল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি জসিম উদ্দিন, মাওলানা রেজওয়ান রফিকী, মাওলানা আবুল কাসেম নোমানী, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা শওকত হোসেন সরকার, মাওলানা তাফাজ্জল হোসেন, মাওলানা ইউনুস ঢালী, মুফতী আল আমিন ফয়েজী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ওমর ফারুক, মাওলানা মোরশেদ বিন নূর প্রমুখ।

সভাপতির বক্তব্যে আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আমরা সরকারের কাছে প্রায় তিন যুগ ধরে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ব্যানারে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছি। সামনে আসছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বিজয়ী হয়ে যেই দলই ক্ষমতায় আসতে চাইবে তাদের নিজ দলের নির্বাচনী ইশতেহারে বিশেষভাবে ঘোষণা দিতে হবে যে, তারা নির্বাচনে বিজয়ী হলে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন। এই ওয়াদা যেই দল-ই তাদের নির্বাচনী ইশতেহারে করবেন আমরা তাদের ভোট দিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১১

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১২

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৩

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৪

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৫

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৬

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৭

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

২০
X