কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জুবাইদা

তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান (মাঝে)। ছবি : কালবেলা
তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান (মাঝে)। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ১৭ বছর পরে দেশে ফিরে রাজধানীর ধানমন্ডিতে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৯ মে) দুপুরে বাবা সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের বাসায় যান তিনি। এরপর জুমার নামাজ পড়েন ধানমন্ডির একটি মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। বাবার বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান জুবাইদা রহমান। নামাজ শেষে মসজিদ থেকে বের হলে উৎসুক লোকজন তাকে দেখার জন্য অপেক্ষা করেন। এ সময় জুবাইদা রহমানের পরিবারের সদস্যসহ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ অনেকেই উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান হাস্যোজ্জ্বল মুখে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত উঁচিয়ে সালাম দেন।

এরপর ধানমন্ডি থেকে বিকেল ৫টায় রওয়ানা হয়ে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসায় ৭টার দিকে পৌঁছান। মাঝখানে তার গাড়িবহর সংসদ ভবনে আড়ং মোড়ে এবং মনিপুরী পাড়ার কাছে এবং বিজয়সরণি সড়কে যানজটে আটকা পড়ে।

তার গাড়ির বহরে পুলিশ প্রটেকশন গাড়ি এবং ব্যক্তিগত নিরাপত্তার গাড়ি থাকলেও রাস্তায় কোনোরকম হুইসেল ব্যবহার না করেই সাধারণ যানবাহনের সঙ্গে জুবাইদা রহমানের গাড়িও ধীরে ধীরে চলতে থাকে।

বেলা ১১টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’ থেকে বের হন জুবাইদা রহমান। তার সামনে পেছনে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ কয়েকজন বিএনপি নেতা। গতকালও তারা ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির স্কয়ার হাসপাতাল থেকে মাকে নিয়ে মাহবুব ভবনে যান ডা. জুবাইদা রহমান। সেদিনই চিকিৎসকরা অবস্থার উন্নতি হওয়ায় তাকে (ইকবাল মান্দ বানু) ছাড়পত্র প্রদান করেন।

উল্লেখ্য, গত ৬ মে (মঙ্গলবার) লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেন ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গেই থাকছেন তারা। ডা. জুবাইদা রহমান প্রতিদিনই সকালে মাহবুব ভবনে আসছেন। তবে রাতে গুলশানে শাশুড়ির সঙ্গে থাকছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X