কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা সাম্যকে হত্যায় যুবদল সভাপতি-সম্পাদকের নিন্দা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যায় নিন্দা জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

বুধবার (১৪ মে) যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জাতীয়তাবাদী ছাত্রদল স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে গতকাল রাতে একদল দুর্বত্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, যখন একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিজের ক্যাম্পাসেই নির্মমভাবে খুন হন, তখন তা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়-তা হয়ে ওঠে প্রশাসনিক ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি, নৈতিক দেউলিয়াপনার নগ্ন উদাহরণ এবং নিরাপত্তাহীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। যে ক্যাম্পাস শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা, সেই স্থান আজ রক্তাক্ত। আতঙ্ক আর শোক ছড়িয়ে পড়েছে চারদিকে।

তারা বলেন, শিক্ষার্থীরা আজ প্রশ্ন রাখছে- বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দায়িত্বহীনতা, এই নীরবতা কতটা গ্রহণযোগ্য? বর্তমান প্রশাসনের দায়িত্ব গ্রহণের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসহ দুইজন খুন হয়েছেন। তবু প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না কোনো কার্যকর উদ্যোগ, নেই জবাবদিহিতা, নেই কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক, অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্য, দলীয় সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X