কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রত্যেককে হিসাব দিতে হবে: হান্নানের হুঁশিয়ারি

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। পুরোনো ছবি
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। পুরোনো ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রত্যেককেই হিসাব দিতে হবে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হিসাবের কথা বলেন।

তিনি বলেন, নিজ স্বার্থে আপনারাই জুলাইকে ধ্বংস করেছেন। বহুবার বলেছি ঐক্য বিনষ্ট করবেন না, উপরন্তু শুধু দেখেছি স্বেচ্ছাচারিতা আর অহংকার। বারবার অপ্রিয় কথাগুলো বলায় সবক্ষেত্রেই হয়েছি কোনঠাসা।

হান্নান মাসউদ বলেন, প্রত্যেককেই হিসাব দিতে হবে, জুলাইয়ের হিসাব। মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি বহুবার, জুলাইয়েও হয়েছি এখনও হচ্ছি।

তিনি আরও বলেন, যে মিডিয়া শেখ হাসিনাকে দানব বানালো তার সংস্কার কতদূর মি. **** মহোদয়!!! ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরিতে কয়টা নতুন মিডিয়া যাত্রা করলো গত ৯ মাসে? কিংবা পুরনো কয়টা মিডিয়া ফ্যাসিবাদবিরোধী বয়ান তৈরিতে কাজ করছে? কয়টা মিডিয়া আওয়ামী আমলের দুর্নীতি, গুম-খুন, কিংবা সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ে নিয়মিত রিপোর্ট করছে?

এনসিপির এ সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, কিন্তু ঠিকই আসিফ মাহমুদ, কিংবা মাহফুজ, হাসনাত কিংবা হান্নান সবাইকেই টার্গেট করা হয়েছে। আপনারা যেভাবেই উপস্থাপন করেন না ক্যান দেশের পূণঃক্রান্তিলগ্নে গুলির সামনে দাঁড়ানো প্রথম সারিতে খুঁজে নিয়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X