কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের সঙ্গে কোনো সংলাপ নয় : সুব্রত চৌধুরী

রাজধানীর আরামবাগে আলোচনা সভায় গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। ছবি : কালবেলা
রাজধানীর আরামবাগে আলোচনা সভায় গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী।

গণফোরামের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সুব্রত চৌধুরী বলেন, আন্দোলন, সংগ্রাম ও ঐতিহ্যের প্রায় তিন দশক জনগণের অধিকার আদায়ে গণফোরামের লড়াই চলছে। বর্তমান জননিপীড়ক, দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে গণফোরাম। বিএনপিসহ ৩৬ দলের যুগপৎ আন্দোলনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে এই সরকারের পতন অবশ্যম্ভাবী। এদের সঙ্গে জনগণের পক্ষে আন্দোলনরত গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের সংলাপ সম্ভব নয়। বিরোধী মতের উপর দমন-পীড়ন, গুম-বিচারবহির্ভূত হত্যা, মামলা-হামলা, গায়েবি মামলা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে নিবর্তনমূলক আইনসহ নানা ধরনের মিথ্যা মামলায় জনগণের উপর অত্যাচারের স্টীমরোলার চালিয়েছে। সুতরাং এই সরকারের সাথে কোনো সংলাপ হতে পারে না।

তিনি বলেন, গণবিরোধী সরকারের বিরুদ্ধে রাজপথে আরও কার্যকরী দুর্বার আন্দোলন গড়ে তুলে এদেরকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই গণফোরামের অঙ্গীকার।

গণফোরাম ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাদের মার্শালের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- গণফোরামের একাংশের নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সভাপতিপরিষদ সদস্য আব্দুল হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, ঢাকা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মহিউর রহমান খোকন প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X