কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে পারেন খালেদা জিয়া

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকায় বুধবার (২৮ মে) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তারুণ্যের এ সমাবেশ ঘিরে ব্যাপক শোডাউন করবে দলটি। আয়োজকদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত ঘটবে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চলমান ‘ঘোলাটে’ রাজনৈতিক পরিস্থিতিতে তিনি নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং জাতীয় নির্বাচন নিয়ে দলীয় অবস্থান আবারও পুনর্ব্যক্ত করবেন। এছাড়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এই সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য দিতে পারেন বলে বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে। লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে ঢাকায় ফেরেন বেগম জিয়া। এরপর থেকে ফিরোজায় রয়েছেন তিনি।

এদিকে তারুণ্যের এ সমাবেশ সফলে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথকভাবে যৌথসভা করেছে। সমাবেশ সফলে রাজধানীতে মাইকিংও করা হয়েছে।

সমাবেশ সামনে রেখে সোমবার (২৭ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আমরা চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্য শতভাগ অর্জিত হয়েছে। তাদের আশা, ঢাকার সমাবেশে সব রেকর্ড ভেঙে ১৫ লাখ তরুণ-তরুণী যোগ দেবেন।

তরুণদের কাছে টানতে মে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন। কর্মসূচি অনুযায়ী, চারটি বড় বিভাগ ও শহরে দুই দিন করে মোট আট দিন সেমিনার ও সমাবেশ করছেন তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে।

ঢাকায় তারুণ্যের এই সমাবেশ প্রসঙ্গে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক জমায়েত নয়- এটি হবে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও চিন্তার এক মিলনমেলা। দল-মত, শ্রেণিপেশা ও মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন স্বপ্নে একটি ন্যায্য, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১০

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১১

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১২

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৩

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৫

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৬

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৭

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৮

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৯

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

২০
X