কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৫:২৩ পিএম
আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাকিবের পদত্যাগের গুঞ্জনে নাছিরের স্ট্যাটাস

বাঁ থেকে- রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দিন নাছির। ছবি : সংগৃহীত

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদ হারানোর বিষয়টি ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর প্রোপাগান্ডা বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

শুক্রবার (৩০ মে) ফেসবুকে ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

নাছির উদ্দিন বলেন, ‘টানা অনেক দিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।’

‘ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রপাগান্ডা।’

সবার উদ্দেশে নাছির বলেন, ‘আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।’

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে সামাজিকমাধ্যমে এ গুঞ্জন ছড়ায়।

শুক্রবার সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দেয় ছাত্রদল। সেখানে অসুস্থতার কারণে সভাপতি রাকিব উপস্থিত থাকতে পারেননি। সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত ছিলেন।

ফুল দেওয়ার প্রোগ্রামে রাকিব উপস্থিত থাকতে না পারার পর থেকে তার পদ হারানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এই গুঞ্জনের সত্যতার ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X