কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা : নয়ন

বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।

তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এ দেশ স্বাধীন হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে নয়ন এ কথা বলেন।

যুবদলের সাধারণ সম্পাদক শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন। এ সময় শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম নয়ন বলেন, আজকে আমাদের শপথ হোক, আমরা যেন শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনে সামাজিক সুবিচারভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করতে পারি।

অনুষ্ঠানে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

একে একে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল ২ ভাইয়ের

প্রবাসীর ঘামে সমৃদ্ধ মাতৃভূমির অর্থনীতি

ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন জেলেনস্কি

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

ছয় দিনেও গ্রেপ্তার হয়নি হারিচ হত্যার আসামিরা

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ আরএমও আটক

১০

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

১১

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

১২

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

১৩

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

১৪

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

১৫

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১৬

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১৭

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১৮

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৯

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

২০
X