কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলাম আজাদের শোক

বিএনপি নেতা আনোয়ারুল আজিম এবং দলটির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি: সংগৃহীত
বিএনপি নেতা আনোয়ারুল আজিম এবং দলটির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৩১ মে) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, আনোয়ারুল আজিমের ৫টি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা শনিবার সকাল সাড়ে ১০টায় মহাখালী নিউ ডিওএইচএস, ২য় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তৃতীয় জানাজা বাদ আসর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, চতুর্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, পঞ্চম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ি শরিফপুর গ্রামে।

নজরুল ইসলাম আজাদের শোক

এদিকে আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন মরহুম আনোয়ারুল আজিম। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হলো। কেননা, স্বৈরাচার আওয়ামী লীগ মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ পুনর্গঠনে তার মতো রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

নজরুল ইসলাম আজাদ শোকবার্তায় মরহুম আনোয়ারুল আজিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X