শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এতিমদের মাঝে খাবার-জায়নামাজ বিতরণ করলেন যুবদলের নয়ন 

এতিমদের মাঝে জায়নামাজ বিতরণ করেন রবিউল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
এতিমদের মাঝে জায়নামাজ বিতরণ করেন রবিউল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এতিমদের মাঝে খাবার ও জায়নামাজ বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

শনিবার (৩১ মে) কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি খাবার ও জায়নামাজ বিতরণ করেন।

রবিউল ইসলাম বলেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ইসলাম পক্ষের শক্তি। তিনি ইসলামের জন্য কাজ করেছেন সারাজীবন। তার জন্য দোয়া চায়তে আপনাদের কাছে এসেছি।

তিনি বলেন, জিয়াউর রহমানের জন্ম না হলে হয়ত বাংলাদেশের জন্ম হতো না। স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়া সারাজীবন কষ্ট করে গেছেন শুধু আমাদের ও আপনাদের মুখে হাসি ফোটাতে। আমরা মনে করি সবার এমন সৌভাগ্য হয় না যারা মুমিন, নামাজি ও মাদ্রাসার শির্ক্ষাথী তাদের খেদমত করার। কিন্তু দেশরত্ন তারেক রহমান সেই কাজটি করে যাচ্ছেন। আজ আমরা এখানে আসতে পেরেছি আল্লাহ আমাদের আপনাদের কাছে নিয়ে এসেছেন। আল্লাহর কাছে হাজারকোটি শুকরিয়া।

তিনি আরও বলেন, আপনারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। তাছাড়া বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি সারাজীবন জনগণের জন্য কাজ করে গেছেন। এখনও তিনি সারাক্ষণ জনগণের কথা ভাবেন।

বাংলাদেশের ভিতরে যে ভারতীয় শক্তি আগ্রাসনের মধ্যে যে ষড়যন্ত্র করছে আমরা সবাই মিলে তা রুখে দিবো। আল্লাহ যেন আমাদের সে শক্তি দেয়, তার জন্য আপনারা দোয়া করবেন।

এসময় তিনি খাবার বিতরণ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে জায়নামাজ তুলে দেন। তাছাড়া এতিম শিক্ষার্থীদের যেকোন সমস্যায় পাশে থাকার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১০

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১১

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১২

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৩

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৪

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৭

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৮

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৯

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

২০
X