কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষতিগ্রস্ত তিন হাজার পরিবারের প্রতি বেলার খাবার চলমান রয়েছে : আমিনুল হক

রাজধানীর পল্লবীর রূপনগর থানায় প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর পল্লবীর রূপনগর থানায় প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। ছবি : কালবেলা

চার দিনের ভারি বর্ষণে রাজধানীর পল্লবী রূপনগর থানার বেশ কিছু প্লাবিত এলাকায় চার দিন ধরে ৩ হাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ চলমান রয়েছে। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নিজ নির্বাচনী এলাকা পল্লবীর রূপনগরের এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার তিনি নিজে তুলে দিচ্ছেন।

রোববার (১ জুন) দুপুরে প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে আসেন আমিনুল হক। এ সময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে তাদের কথা শুনেন এবং সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।

ঢাকা- ১৬ আসনের আওতাধীন বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে পড়া ক্ষতিগ্রস্ত বস্তিগুলোর মধ্যে পল্লবী ২নং ওয়ার্ড বেগুনটিলা বস্তি, ৫নং ওয়ার্ড বাউনিয়াবাঁধ বস্তি, রূপনগর থানার ৯২নং ওয়ার্ড দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আঞ্চলিক ৬নং ওয়ার্ড ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সংশ্লিষ্ট বস্তির সামনেই আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে রান্না করা হচ্ছে।

খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দুর্ভোগ থাকবে, ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারগুলোকে সাহায্য-সহায়তা ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত থাকবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা এ সময় বলেন, জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তার আদর্শে সেই পথেই আছি। মানুষের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ তার সঙ্গে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X