কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ১২:৩৯ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার দেশে আসার আর কোনো সুযোগ নেই : মোস্তফা জামান 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। ছবি : সংগৃহীত

স্বৈরাচার সরকারের আমলে রাগের বশবর্তী হয়ে আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানকে মামলা এবং জুলুম নির্যাতনের মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল শেখ হাসিনার সরকার। আজ স্বৈরাচার শেখ হাসিনা নিজেই এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। নিজের জীবন বাঁচাতে ভয়ে পালিয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান।

রোববার (০১ জুন) বনানী থানার যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। কারণ অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে জিয়াউর রহমানের ভূমিকা সবচেয়ে বেশি। শহীদ জিয়াউর রহমান জাতির সেই নায়ক যাকে শহীদি মর্যাদা দেওয়া হয়েছে। অন্য কোনো রাষ্ট্রনায়ককে শহীদের মর্যাদা দেওয়া হয়নি। আমি বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতিকে আল্লাহ শহীদের মর্যাদা দেবেন।

মোস্তফা জামান বলেন, ‌ম্যাডাম বেগম খালেদা জিয়া সবগুলো মামলায় খালাস পেয়েছেন ও তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলাগুলো থেকে খালাস হয়ে গেছেন, এতেই বোঝা যায় স্বৈরাচার সরকার শেখ হাসিনা রাগের বশবর্তী হয়ে সাজানো মামলায় জুলুম নির্যাতন করে ছিল। আল্লাহ সেই বিচার করেছেন। স্বৈরাচার শেখ হাসিনা এই দেশ থেকেই চলে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা না শেখ হাসিনার পরিবার-পরিজন দলের লোকজনসহ এই দেশ থেকে চলে গেছে। তাদের আর কোনো ফেরার পথ নেই।

তিনি আরও বলেন, অচিরেই তারেক রহমান বাংলাদেশে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। বিএনপি ক্ষমতায় এলে শেখ হাসিনা যেখানেই থাকুক না কেন তাকে ধরে নিয়ে এসে আইনের মুখোমুখি করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীরসহ ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীসহ বনানী থানা নেতাকর্মী ও অঙ্গসংগঠনের লোকজন উপস্থিত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X