কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৫:১৬ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মানবাধিকারের জন্য মায়াকান্না বিএনপির রাজনীতির ভণ্ডামিরই প্রমাণ : জাসদ

মানবাধিকারের জন্য মায়াকান্না বিএনপির রাজনীতির ভণ্ডামিরই প্রমাণ : জাসদ

ড. ইউনূসের বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি আবারও প্রমাণ করল তারা দেশের সংবিধান, আইন, আদালত কিছুই মানে না বলে মন্তব্য করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার (৩০ আগস্ট) দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে এই মন্তব্য করেন।

বিএনপি যুদ্ধাপরাধীদেরও বিচার বন্ধে দাবি করেছে এবং গোলাম আযম, সাঈদী, কাদের মোল্লা, নিজামী, মুজাহিদের মতো চিহ্নিত ও সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত যুদ্ধাপরাধীদের পক্ষে প্রকাশ্যে সাফাই গেয়েছে উল্লেখ করে জাসদ নেতারা বলেন, অস্বাভাবিক রাজনৈতিক দল বিএনপির পক্ষে দণ্ডিত যুদ্ধাপরাধী, খুনি, অপরাধী, দুর্নীতিবাজদের পক্ষে সাফাই গাওয়াটাই স্বাভাবিক।

অপরাধীদের পক্ষে সাফাই গাইতে গাইতে বিএনপি দলটিই অপরাধীদের দলে পরিণত হয়েছে মন্তব্য করে ১৪ দলের অন্যতম শরিক জাসদ নেতারা বলেন, পৃথিবীর সব সভ্য দেশেই কোনো নাগরিক যতই সম্মানীয় হোন না কেন, তিনি আইন ও বিচারের ঊর্ধ্বে থাকতে পারেন না।

বিএনপি যখন ড. ইউনূসের বিরুদ্ধে চলমান সব মামলা প্রত্যাহারের দাবি করছে তখন সমগ্র বিশ্ব দেখছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক আদালতে হাজিরা দিতে হচ্ছে এবং জেলখানায় গিয়ে কয়েদি হিসেবে ছবি তুলতে, মাগ শট দিতে বাধ্য করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মানুষ প্রতিকার পেতে ইউনূসের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ড. ইউনূসও সংবিধান ও আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার চর্চা করছেন, উকিল নিয়োগ করেছেন এবং আদালত থেকে জামিন নিয়ে দেশ-বিদেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। তার দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার চেয়ে মামলা প্রত্যাহার করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মৌলিক মানবাধিকার অস্বীকার ও লংঘিত হবে। এসব কিছু জেনেও বিএনপির একমুখে ড. ইউনূসের মামলা প্রত্যাহারের দাবি আরেক মুখে মানবাধিকারের জন্য মায়াকান্না বিএনপির রাজনীতির ভণ্ডামিরই প্রমাণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X