বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনের পথে ডা. জুবাইদা

ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

একমাস দেশে থাকার পরে আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কাতার এয়ার লাইন্সের ফ্লাইটে বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, উনি (জুবাইদা রহমান) লন্ডনের উদ্দেশে রওনা হয়ে গেছেন।

বিমানবন্দরে ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যাক্তিগত সহকারী মিয়া নূর উদ্দিন আহাম্মেদ অপু, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডক্টরস অ্যাসোসিয়েশনের মনোয়ারুল কাদির বিটু প্রমুখ নেতারা।

আতিকুর রহমান রুমন বলেন, বিমানে উঠেই ম্যাডাম (খালেদা জিয়া)র কথা বলেছেন জুবাইদা রহমান এবং দোয়া নিয়েছেন। এর আগে সকালে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রওনা হন তিনি।

বুধবার রাতে ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুর সঙ্গে দেখা করে বিদায় নেন জুবাইদা রহমান।

উল্লেখ্য, চার মাস লন্ডনের উন্নত চিকিৎসার পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান (তারেক রহমানের সহধর্মিনী) এবং সৈয়দা শামিলা রহমানকে (প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী) সঙ্গে নিয়ে।

এক-এগারোর সরকারের আমলে কারাবন্দি অবস্থায় নির্যাতিত হয়ে অসুস্থ হওয়া তারেক রহমান সর্বোচ্চ আদালতের জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জেইমা রহমানও ছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকারের আমলেও তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় এবং তাদের দেশে ফিরতে না দেওয়ার কারণে লন্ডনেই তারা থাকছেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X