কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:২৮ এএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

লন্ডনে ডা. জুবাইদাকে স্বাগত জানালেন তারেক রহমান

ছবি : ভিডিও থেকে নেওয়া
ছবি : ভিডিও থেকে নেওয়া

লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।

শুক্রবার (০৬ ) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, লন্ডন পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সেখানেই পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে আসেন তারেক রহমান।

এর আগে, এক মাস দেশে থাকার পর বৃহস্পতিবার (০৫ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যাক্তিগত সহকারী মিয়া নূর উদ্দিন আহাম্মেদ অপু, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডক্টরস অ্যাসোসিয়েশনের মনোয়ারুল কাদির বিটু প্রমুখ নেতা।

উল্লেখ্য, চার মাস লন্ডনে উন্নত চিকিৎসার পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান (তারেক রহমানের সহধর্মিণী) এবং সৈয়দা শামিলা রহমানকে (প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী) সঙ্গে নিয়ে।

এক-এগারোর সরকারের আমলে কারাবন্দি অবস্থায় নির্যাতিত হয়ে অসুস্থ হওয়া তারেক রহমান সর্বোচ্চ আদালতের জামিন নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানও ছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের আমলেও তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় এবং তাদের দেশে ফিরতে না দেওয়ার কারণে লন্ডনেই তারা থাকছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X