কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের সমাধীতে জেডআরএফের ফাতিহা পাঠ

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধী জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তারা। ছবি : কালবেলা
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধী জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তারা। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধী জিয়ারত করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কর্মকর্তারা।

রোববার (৮ জুন) সকালে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান সংগঠনের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে যান। পরে সেখানে জিয়াউর রহমানের সমাধী জিয়ারত করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফাতিহা পাঠ করে বিশেষ মুনাজাতে অংশ নেন।

এসময় জেডআরএফের পরিচালক ডা. এএস হায়দার পারভেজ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, কৃষিবিদ মাহফুজুল হক বাচ্চু, অধ্যাপক ড. মো. আবদুল করিম, ব্যারিস্টার ইজাজ কবির, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক আবদুল করিম, অধ্যাপক ড. আবদুর রশিদ, প্রকৌশলী মাহবুব আলম, ডা. একেএম মাসুদ আখতার জীতু, অধ্যাপক আবু জাফর, ডা. সাজিদ ইমতিয়াজ, অধ্যাপক ফারুক, ড. নূরী, প্রকৌশলী আবু সায়েম, প্রকৌশলী এনামুল হকসহ শতাধিক ব্যক্তি।

সমাধী জিয়ারত শেষে জেডআরএফের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আমার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছি এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আমরা জেডআরএফের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেছি।

তিনি বলেন, জেডআরএফ প্রতিষ্ঠার পর থেকে দল মত নির্বিশেষে মানবসেবাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থেকে সেবা করেছে। আগামীতেও জেডআরএফের এমন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১০

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১১

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১২

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৩

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৪

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৫

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৬

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১৭

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৮

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৯

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

২০
X