রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক প্রতীক নিয়ে নিজ এলাকা চষে বেড়াচ্ছেন আবু হানিফ 

কিশোরগঞ্জ-১ আসনে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-১ আসনে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। সম্প্রতি তিনি তার এলাকায় বিভিন্ন জায়গায় আলোচনা সভা ও গণসংযোগ করছেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু হানিফ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। মানুষ রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষ চায়, মানুষ নতুন নেতৃত্ব চায়। আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের ইতিবাচক সাড়া রয়েছে। নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদের প্রতি আগ্রহ আছে। সামনের নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আমাদের ভোট দিবে।

তিনি বলেন, এই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় নির্বাচন হলে আওয়ামী লীগ আমলের মতই হবে। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে পোন নির্বাচন হতে দিবে না জনগণ। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন করা। ড. ইউনূস আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক অঙ্গনে ড. ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। তাই যে কোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, গণনেতা সেলিম খান, আরমান, আকরাম, শফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X