কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত

শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান লিখেন, ‘আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে। এদের আপাতদৃষ্টিতে শেখ হাসিনার বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে। এরা শেখ মুজিবের বন্দনা করছে। এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো, কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল, হাসিনা ভুল করেছে। তাই হাসিনাকে বাদ রেখে শেখ মুজিবের আদর্শের আওয়ামী লীগকে যেন রাজনীতি ও নির্বাচনে সুযোগ দেওয়া হয়। কিন্তু শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ংকর ছিল, এরা কি তা জানে না? শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম, ভিন্নমতকে হত্যা করা, গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা ইত্যাদি। তাহলে তারা কি শেখ মুজিবকে স্মরণ করে শেখ মুজিবের শাসনামলে ফিরে যেতে চায়?’

তিনি লিখেন, ‘আওয়ামী সফটলীগাররা মাঠে নেমেছে, এদের চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ংকর রূপ ধারণ করবে। একবার কল্পনা করুন, আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কী পরিণতি লাভ করতে হবে। বিপ্লবীদের মধ্যে ভিন্নমত বা তাদের ভিন্নদল থাকতে পারে।’

রাশেদ খান আরও লিখেন, ‘কূটকৌশলের অংশ হিসেবে আওয়ামী কালচারাল ফ্যাসিস্টরা বিপ্লবীদের কোনো একটা দলের পক্ষে আবার কোনো একটা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে। তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যা-ই থাকুক না কেন, আওয়ামী সফটলীগার বা কালচারাল ফ্যাসিস্টরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে হবে।’

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X