কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০২:৫২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আয়শা আহমাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামায়াতে ইসলামীর আমির ফেসবুক-পোস্টে তথ্যটি নিশ্চিত করেছেন।

আয়শা আহমাদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

সোমবার (৭ জুলাই) বাদ জোহর মোহাম্মদপুর তাজমহল রোডের বাইতুল ফেরদৌস জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে লেখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। إنا لله وإنا إليه راجعون।’

তিনি আরও লিখেন, ‘আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন—এটি আমাদের জন্য বড় সান্ত্বনা। হায়াত ও মাউত দুটোই আল্লাহ তায়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তায়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন।’

ডা. শফিকুর রহমান সকলের কাছে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া প্রত্যাশা করেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X