কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া। ছবি : কালবেলা
অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া। ছবি : কালবেলা

ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের অসুস্থতার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে মহাখালীর এই হাসপাতালে পাঠিয়ে তিনি ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খবর নেন। খালেদা জিয়া অসুস্থ ফরিদা পারভীনের আশু আরোগ্য কামনা করেন।

এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, ম্যাডামের প্রিয় শিল্পী ফরিদা পারভীন, ম্যাডাম উনার গানের একজন ভক্ত। তার শারীরিক অবস্থা নিয়ে ম্যাডাম খুবই উদ্বিগ্ন। আমাকে বলেছিলেন, উনার অবস্থা কেমন, উন্নতি হচ্ছে কিনা, জেনে যেন জানাই। আমি বৃহস্পতিবার রাতেই হাসপাতালে গিয়েছিলাম। চিকিৎসকদের সাথে কথা বলেছি, পরিবারের সাথে কথা বলেছি, শিল্পীকেও আইসিইউতে গিয়ে দেখেছি। উনার শারীরিক অবস্থা নিয়ে ম্যাডামের উদ্বেগের কথা বলেছি।

তিনি আরও বলেন, শিল্পীর অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি দেখা গেছে। ম্যাডামকে শিল্পীর সর্বশেষ অবস্থা রাতেই আমি জানিয়েছি। ম্যাডাম বলেছেন, ‘শিল্পীর শারীরিক অবস্থার যেন সবসময় আমরা খোঁজ-খবর রাখি’।

এর আগে গত ৯ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সেখান থেকেই সরকারের আইন ও সংস্কৃতি দুই উপদেষ্টার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে শিল্পীর চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ও সরকারের উদ্যোগ কামনা করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X