বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মেধাভিত্তিক দেশ গঠনে শিক্ষা অপরিহার্য: ব্যারিস্টার অসীম

বক্তব্য রাখছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, মেধাভিত্তিক দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। সে বিষয়টি বিবেচনা করেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে যে ৩১ দফা ঘোষণা করেছেন তার মধ্যে ২৫ নম্বর দফায় তিনি শিক্ষার বিষয়টি তুলে ধরেছেন।

সোমবার (২১ জুলাই) সকালে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২৫ এর বৃত্তি ফরম বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার অসীম জিয়াউর রহমান ফাউন্ডেশন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা। রায়ের বাজার স্কুল গভর্নিং বডির সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যরা বক্তব্য দেন।

ব্যারিস্টার অসীম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ২৫ নম্বর দফাটি নিয়ে আমাদের নতুন প্রজন্মের কী ভাবনা, এটা জানার জন্যই মূলত তোমাদের সামনে উপস্থিত হওয়া। আমাদের দল সব সময় শিক্ষাকে অগ্রধিকার দিয়ে কর্মপরিকল্পনা সাজিয়ে থাকে। শিক্ষিত জাতি গঠনের ক্ষেত্রে আমরা ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূর করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মেয়েদের মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি দেশের শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে দলটি শিক্ষা বিস্তারে নানা উদ্যোগ গ্রহণ করে। বিএনপি সরকার গ্রামীণ শিক্ষার সম্প্রসারণ, মহিলা শিক্ষার উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থার সূচনা করে। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়ন ও স্বীকৃতি প্রদান বিএনপির অন্যতম সফলতা, যা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ বাড়ায়। পাশাপাশি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি, উপবৃত্তি চালু এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হয়।

নাসির উদ্দিন অসীম বলেন, আগামীতে একটি যুগোপযোগী, বিজ্ঞানভিত্তিক এবং নৈতিক শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হবে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, গবেষণাভিত্তিক শিক্ষার সম্প্রসারণ এবং বেকারত্ব হ্রাসে কারিগরি শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। কেননা বিএনপির লক্ষ্য একটি আধুনিক ও মানবসম্পদ উন্নয়নমুখী কার্যকরী শিক্ষাব্যবস্থা এবং বাসযোগ্য সমৃদ্ধ বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X