কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না : রাশেদ প্রধান

দোয়া মাহফিলে জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নতমানের বিমান কিনতে বরাবর বাধা দিয়েছে। ভারতকে খুশি রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনা প্রথম নয়, এরকম দুর্ঘটনা আমরা ২০১৫, ২০১৮ এবং ২০২৪ সালেও দেখেছি। কথাবার্তা পরিষ্কার- দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া হবে না, শেখ হাসিনার রেখে যাওয়া বাতিল বিমান চলবে না।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাগপার পূর্বঘোষিত জামালপুরে গণসংযোগের কর্মসূচি মঙ্গলবার (২২ জুলাই) স্থগিত থাকবে। পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা এবং নতুন বিমান ক্রয় করে বিমানবাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে।

তিনি বলেন, দেশবাসী রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চায়।

দোয়া মাহফিলে আরও অংশগ্রহণ করেন- জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X