বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দলগুলো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে এবং থাকবে বলেও সরকারকে জানিয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চারটি রাজনৈতিক দলের বৈঠকে এ বার্তা দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুটি জিনিসের ওপর হাইলাইট করা হয়েছে। একটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নিই। আমাদের কিছুটা ঘাটতি সম্পর্কে উনারা বলেছেন। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত।

ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে কোনো মতানৈক্য নেই উল্লেখ করে তিনি বলেন, যত দল কথা বলেছে, প্রত্যেকেই বলেছে—ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভিন্নতা নেই, কোনো বিরোধ নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন—রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মধ্যে কথা বলতে পারি। তার মানে এটা না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদের রাজনৈতিক সহযোগী, রাজনীতির মাঠে এ ধরনের কিছু কিছু কথা বলা হবে। এটা থেকে কোনোভাবেই আমাদের ধারণা করা উচিত না যে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো ফাটল আছে। এমন ধারণা আমাদের করা উচিত নয়। এটা উনারা আমাদের জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে আসিফ নজরুল বলেন, আপনারা ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচি হোক আপনারা যদি একসঙ্গে থাকেন, এটা যদি মানুষ দেখে মানুষের মধ্যে স্বস্তির ভাব আসবে, মানুষ অনেক খুশি হবে দেখলে। মানুষ আপনাদের একসঙ্গে দেখতে চায়।

রাজনৈতিক দলগুলোর বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা বলেন, উনারা বলেছেন, উনাদের মধ্যে ঐক্য হচ্ছে যে, উনারা মাঠে যা-ই বলুন না কেন যখনই প্রধান উপদেষ্টা ডাকেন তখনই উনারা এসে হাজির হন। ঐক্যের আরেকটা প্রমাণ দিয়ে বলেছেন, তারা তো প্রতিদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে যাচ্ছেন। উনারা চারটি বড় দল মূলত যে বার্তা আমাদের দিয়েছেন তা হচ্ছে, ফ্যাসিবাদবিরোধী একতা, কোনোরকম হতাশা, টেনশন থাকার প্রয়োজন নেই। উনারা আইডেন্টিফাই করেছেন যে, দেশের বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ দল আছে, ফ্যাসিস্টদের সহযোগী আছে, তারা মাঝে মধ্যে মাথাচাড়া দেয়। সেক্ষেত্রে আমাদের বলেছেন, প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিতে। আমরা বলেছি, মাঠে ঐক্যটা আরও বেশি দৃশ্যমান করবেন।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে তাৎক্ষণিক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X