কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৪:০৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার তত প্রশ্নের মুখে পড়বে : গয়েশ্বর

বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা
বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার (সরকারের কার্যক্রম) দৃশ্যমান না। নির্বাচিত সরকার না হওয়ায় দেশের নানা সংকটে তারা দায় এড়াতে পারছেন। তবে নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকটও সৃষ্টি হবে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার দিয়াবাড়ি গোলচক্করের রূপা মিয়া আবাসিক এলাকায় নিহত আনিকার বাসায় যান গয়েশ্বর।

এ সময় নিহত আনিকার পিতা আবুল হোসেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে গয়েশ্বর রায় তাকে সহমর্মিতা ও সান্ত্বনা জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে। নির্বাচন যত বিলম্বিত হবে, সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে।

মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

এ সময় গয়েশ্বর রায়ের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X