কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে দরদ কেন : অন্তর্বর্তী সরকারকে জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি আমরা মানতে পারি না। দেশের জনগণ এ রকম চুক্তি করার কোনো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারকে দেয়নি। আমাদের পূর্বপুরুষরা যেভাবে ব্রিটিশকে তাড়িয়েছিল, আমরাও সেভাবেই পশ্চিমা আধিপত্যবাদকে রুখে দিব ইনশাআল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দলের পক্ষ থেকে আয়োজিত গণমিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। কলম্বিয়ায় তাদের এই অফিস নিয়ে অনেক অভিযোগ ও বিতর্ক রয়েছে। গাজায় গণহত্যা বন্ধে এই অফিসের কার্যকর কোনো ভূমিকা নেই। ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর যুগের পর যুগ ধরে সীমাহীন বর্বরতা চলছে অথচ সেখানে তাদের এই অফিস নেই। বাংলাদেশে এই কার্যালয় স্থাপন করার এত দরদ উথলে পড়ল কেন?

তিনি আরও বলেন, সমকামিতা ও ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত বিষয়গুলোকে তারা মানবাধিকার হিসেবেই দেখি। অন্তর্বর্তী সরকার পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতেই দেশবিরোধী এই চুক্তি সই করেছে।

তিনি আগামী ৭ আগস্ট জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর দলের পক্ষ থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করেন।

সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী, মতিউর রহমান গাজিপুরী, কেন্দ্রীয় নেতা মুফতি নাসিরুদ্দিন খান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, এখলাসুর রহমান রিয়াদ, যুব জমিয়তের চৌধুরী নাসীর আহমদ ও ছাত্র জমিয়তের মাওলানা রিদওয়ান মাজহারী প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা হেদায়তুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মুফতি মাহবুবুল আলম, মাওলানা হুজাইফা ওমর, নূর হোসাইন সবুজ, কাউসার আহমাদ ও এনামুল হাসান নাইম।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X