কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘৫ আগস্ট সরকারের মতবিনিময় কর্মসূচি বয়কট করা উচিত’

সারজিস আলম। ফাইল ফটো
সারজিস আলম। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সঙ্গে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি, সব শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।’

শনিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের প্রায় ১ বছর হতে যাচ্ছে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সব শহীদ পরিবারের সঙ্গে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি। এই জুলাই-আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি, সব শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।’

সারজিস আলম আরও বলেন, ‘একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি ১ বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করে একবার একসঙ্গে বসার সক্ষমতা না রাখে, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে?’

এদিকে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ ১৫-১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হয়েছে। এরপর এখনো আমাদের নির্বাচনের জন্য দাবি জানাতে হয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের।’

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে শেখ হাসিনা ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফারুক রহমান বলেন, ‘শেখ হাসিনার দোসররা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উঁকিঝুঁকি মারে। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দ্রুত নির্বাচন হলে দেশে বিদ্যমান সংকট থাকত না। তাই সরকারের উচিত, অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। যদি নির্বাচন বিলম্বিত হয়, সংকট আরও বাড়বে, যা দেশবাসীর জন্য সুখকর হবে না।’

তিনি বলেন, ‘আমরা আশা করি, ড. মুহাম্মদ ইউনূস জনআকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে নির্বাচন দিয়ে তার সুনাম অক্ষুণ্ন রাখবেন, জনগণের কাছে প্রশংসার দৃষ্টান্ত স্থাপন করবেন।’

ফারুক রহমান আরও বলেন, ‘পুরো বাংলাদেশ আজ লাইফ সাপোর্টে। স্বাস্থ্য খাতের আজ করুণ পরিণতি। এ জন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা।’

এ সময় গুম-খুন ও জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার দাবি করেন ন্যাশনাল লেবার পার্টির এই চেয়ারম্যান।

নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন।

কালবেলা/নূর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X