কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদের আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা থাকতে হবে : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান আজ বলেছেন, অবশেষে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো (সোমবার) হবে মর্মে যে ঘোষণা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি দিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ, জুলাই অভ্যুত্থানকে অর্থবহ করতে এবং এই রক্তস্নাত অভ্যুত্থানের দাবিকে প্রতিষ্ঠিত করতে জুলাই সনদ গুরুত্বপূর্ণ। নানা অনিশ্চয়তা ও ধোঁয়াশার পরে জুলাই সনদ নিয়ে এই অগ্রগতিকে স্বাগত জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেন, জুলাই সনদের বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের পরিকল্পনা ও চিন্তায় হয়নি; এমনকি কোনো সংঘবদ্ধ ও সংহত কোনো চিন্তা ও দর্শনের আলোকেও হয়নি। বরং বিগত ৫৪ বছরের সৃষ্ট রাজনৈতিক অসুস্থ সংস্কৃতি, দুর্নীতিগ্রস্ত প্রশাসন এবং স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। শুধু হাসিনার স্বৈরতন্ত্রকেই তারা উৎখাত করেছে তা নয় বরং একইসঙ্গে বাংলাদেশ থেকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্র উৎখাতের জন্য রক্ত দিয়েছে। ফলে জুলাই সনদের প্রতিফলন থাকতে হবে। স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী উৎখাতের আইনি বন্দোবস্তের নিশ্চয়তা থাকতে হবে জুলাই সনদে। তাহলেই কেবল জুলাই সনদ অর্থবহ হবে।

তিনি বলেন, জুলাই সনদ যেন কেবলই রাজনৈতিক দলের মতামত নির্ভর না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে জুলাই সনদের আইনি মর্যাদা ও বাধ্যবাধকতা থাকতে হবে। কারণ, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও ব্যবস্থার ওপরে আস্থা ও বিশ্বাস নড়বড়ে হয়ে আছে। আইনি বাধ্যবাধকতা না থাকলে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না তা নিয়ে জনমনে আশংকা আছে। তাই অবশ্যই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X