মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের অসতর্কতায় জাতিসংঘের মানবাধিকার অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে : মঞ্জু 

গোলটেবিল বৈঠকে বক্তব্যকালে মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত
গোলটেবিল বৈঠকে বক্তব্যকালে মজিবুর রহমান মঞ্জু। ছবি : সংগৃহীত

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা না করে চুক্তি করায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এটা সরকারের বড় একটা অসতর্কতা, নানা কারণে বিষয়টি স্পর্শকাতর এবং এখানে ভুল বোঝাবুঝির যথেষ্ট অবকাশ তৈরি হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে, হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এতে সভাপতিত্ব করেন এবং সভাটি পরিচালনা করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতারা গোলটেবিলে উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকার একটা বড় ভুল করেছে, সেটা হলো তারা অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের জন‍্য চুক্তি করেছে। ফলে যাদের এ নিয়ে শঙ্কা ও উদ্বেগ আছে তারা ক্ষুব্ধ হয়েছে। তাদের এই ক্ষুব্ধ হওয়াটা খুবই যৌক্তিক। আমরা চাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা মিশন গুম, খুন, আইনবহির্ভূত নির্যাতন ইত‍্যদি বিষয়ে মনযোগ নিবিষ্ট করবে। এর বাইরে অন্য সেনসিটিভ ইস‍্যুগুলো বা যেসব বিষয়ে অংশীজনরা কনসার্ন রেইজ করেছে সেগুলোর ব্যাপারে তারা সতর্ক থাকবে।

তিনি ভারতীয় আগ্রাসন ও মিডিয়ার অপপ্রচারের নানা ঘটনা উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট নই, তথাপি আন্তর্জাতিক যে কোনো অবিচার ও জুলুমের জন্য আমাদের জাতিসংঘের দ্বারস্থ হতে হয়- এটা খুবই বিব্রতকর। তিনি আশা করেন, সরকার অংশীজনদের উদ্বেগকে আমলে নেবে এবং যেসব বিষয়ে তারা উষ্মা প্রকাশ করেছে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X