কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু ও সহিংসতামুক্ত ডাকসু নির্বাচন দিন : ইসলামী ছাত্র আন্দোলন 

ইসলামী ছাত্র আন্দোলনের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী ছাত্র আন্দোলনের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তপশিল ঘোষণাকে দেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষার পর ছাত্র রাজনীতির অঙ্গনে এ ইতিবাচক অগ্রগতি শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষা ও দীর্ঘ প্রত্যাশার প্রতিফলন।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডাকসু নির্বাচন তপশিল ঘোষণা পরবর্তী প্রতিক্রিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে বলেন, ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নেতৃত্ব বিকাশ এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ ছয় বছর পর তপশিল ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সাহসিকতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাকে সাধুবাদ জানাই।

নেতৃদ্বয় আরও বলেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা অপরিহার্য।

নেতৃদ্বয় বলেন, ছাত্ররাজনীতি জাতীয় নেতৃত্ব গঠনের সূতিকাগার। তাই ডাকসু নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে একটি সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল ছাত্রসংগঠনের প্রতি আহ্বান জানাই, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং একটি ইতিবাচক সহাবস্থান ও অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি চর্চার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X