কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৫:১৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আরেকটি মব তৈরি হচ্ছে’, ফেসবুকে রাশেদের রহস্যময় পোস্ট

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত

আরেকটি মব তৈরি করা হচ্ছে বলে ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুকে রাশেদ খান বলেন, “যতটুকু তথ্য পেলাম, আরেকটি মব তৈরি করা হচ্ছে। শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড় হতে বলা হয়েছে। কারা কাজটা করছে, অনুমান করার চেষ্টা করুন। যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্য পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ। জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারা দেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দেবে, ইনশাআল্লাহ।”

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেবে আওয়ামী লীগ। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন।’

রাশেদ খান আরও বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।’

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১০

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১১

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১২

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৩

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৪

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৫

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৬

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৭

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৮

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৯

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

২০
X