কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

১/১১ নিয়ে তথ্য উপদেষ্টার পোস্ট, সালাহউদ্দিনের প্রতিক্রিয়া

বিএনপির সালাহউদ্দিন আহমদ ও উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
বিএনপির সালাহউদ্দিন আহমদ ও উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক আইডিতে সন্ধ্যায় একটি পোস্ট করেন। যে পোস্টটি মুহূর্তের মধ্যে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সেই পোস্ট নিয়ে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ আগস্ট) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা তথ্য উপদেষ্টার ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে তিনি তার বক্তব্য তুলে ধরেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি মনে করি মাহফুজ আলম হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।

এর আগে, সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে!’

তবে, আধা ঘণ্টা পর স্ট্যাটাস আপডেট করেন তিনি। লেখেন, ‘এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

উপদেষ্টা মাহফুজ আলমের এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে। পোস্ট দেওয়ার পর আধা ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়ে। শেয়ার হয় দুই হাজারের বেশি।

উল্লেখ্য, টানা ১৬ বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। যে অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আগামীকাল (মঙ্গলবার) এর এক বছর পূর্ণ হচ্ছে। যে দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আনন্দঘন এই মূহূর্তের মধ্যেই ফেসবুকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এমন বিস্ফোরক মন্তব্য করায় নানা আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X