কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

আহ্বায়ক কামাল হোসাইন ও হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত
আহ্বায়ক কামাল হোসাইন ও হাসান মাহমুদ। ছবি : সংগৃহীত

দেশে বিকল্প রাজনীতির বার্তা ছড়িয়ে এবার দেশের সীমানা পেরিয়ে মধ্যপ্রাচ্যে সংগঠন বিস্তারের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে ৩৮ সদস্যের ‘মধ্যপ্রাচ্য আহ্বায়ক কমিটি’ গঠন করেছে।

বুধবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট সংগঠক কামাল হোসাইন, আর সদস্য সচিব হয়েছেন কাতার প্রবাসী হাসান মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- মুহাম্মদ হাসান (সৌদি আরব), মাহফুজ বিল্লাহ (সংযুক্ত আরব আমিরাত), আলী হোসেন (সংযুক্ত আরব আমিরাত), মোহাম্মদ আল মাহাদী (মিসর)।

যুগ্ম সদস্য সচিব- মোহাম্মদ মেহরান তাহমিদ খান (সংযুক্ত আরব আমিরাত), আইয়ুব হোসাইন (সংযুক্ত আরব আমিরাত), মোহাম্মদ ফয়সাল ভূঁইয়া (সংযুক্ত আরব আমিরাত), রাফিন আরাফাত (সৌদি আরব), এনামুল হক এনাম (সংযুক্ত আরব আমিরাত)।

কমিটি গঠনের প্রস্তাবনা দেন আপ বাংলাদেশের ডায়াসপোরা উইংয়ের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ। প্রস্তাবটি অনুমোদন করেন কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।

কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নেতারা বলেন প্রবাসীদের অভিজ্ঞতা, শ্রম ও স্বপ্নকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার করাই আমাদের লক্ষ্য। আমরা চাই, বিশ্বের যেখানেই থাকুক না কেন, প্রবাসী বাংলাদেশিরা যেন দেশের রাজনৈতিক সংস্কৃতি গঠনে অবদান রাখতে পারেন।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে—বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন—সংগঠন বিস্তারে কাজ করবে।

একই সঙ্গে প্রবাসী তরুণদের নেতৃত্বে আনার লক্ষ্যে ‘আপ বাংলাদেশ– প্রবাসী নেটওয়ার্ক’ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১০

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১১

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১২

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৩

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৪

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৬

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

১৭

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

১৮

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১৯

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

২০
X