কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা ছাত্রদের একটি অংশ নতুন দল গঠন করে জাঁকজমক জীবনযাপন করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। তিনি বলেন, কেউ নতুন করে দামি গাড়িতে চড়ছে, আর ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে।

রোববার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের অধীন ভাসানটেকের ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকার কর্মিসভায় আকরাম এসব কথা বলেন। ভাসানটেক বিআরবি মাঠে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়।

আকরাম আহমেদ বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে আমরা সবাই একসঙ্গে রাজপথে ছিলাম। কিন্তু এর মধ্যে কিছু ছাত্রভাই নতুন দলের সঙ্গে যুক্ত হয়েছে, আবার কিছু ছাত্রভাই জামায়াতের সঙ্গে গিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম তারা হয়তো রাজনীতির অন্য ধারা বেছে নিয়েছে, তাই তাদের সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল, তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আন্দোলনের গণঅবস্থানকে ব্যবহার করে বিভিন্ন এলাকায় মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে।’

আকরাম আরও বলেন, আগস্টের আগে আমরা একসঙ্গে রাজপথে ছিলাম। কিন্তু আমরা আমাদের সংগঠনের সাথেই রয়েছি। অথচ নতুন একটি দলে যাওয়া কতিপয় এই ব্যক্তিরা দামি দামি গাড়িতে চড়ছে। নতুন দলের পরিচয় এখন শুধু মাফিয়াতন্ত্র আর চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। অথচ আমরা মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেছি, আমাদের আদর্শের রাজনীতিকেই বেছে নিয়েছি।

ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা এখনো দিনদুপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এই যে এত কুকর্ম করার পরও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, বিচার করা হচ্ছে না, এর দায় এই সরকারকে নিতে হবে।

এর আগে কর্মী সম্মেলনে ৯৫নং ওয়ার্ড ও ক্যান্টেনমেন্ট বোর্ড এলাকার ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। শুরুতে জাতীয় সংগীত, দলীয় সংগীত ও জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কর্মী সম্মেলন শুরু হয়।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X