কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না : ইসলামী আন্দোলন

সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ডেঙ্গু মহামারি রূপ নিয়েছে। আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি। ভয়াবহ দুর্নীতির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। করোনা মহামারির সময় দেশবাসী স্বাস্থ্যখাতের ভয়াবহ দুর্নীতি দেখেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সারা দেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে, তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। দক্ষিণ সিটির মেয়র গত মাসে ডেঙ্গু থেকে বাঁচতে বিদেশে চলে গিয়েছিলেন। দেশবাসীকে ডেঙ্গুতে ফেলে দিয়ে তারা বিদেশে সফর নিয়ে ব্যস্ত।

তারা বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ডেঙ্গু নিয়ন্ত্রণে, জনগণের ন্যূনতম নিরাপত্তা দিতে। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি, সেই একই অবস্থা বিরাজ করছে। এর দায়-দায়িত্ব নিয়ে দুই সিটি করপোরেশনে যারা জোর করে ক্ষমতায় বসে আছেন, তাদের পদত্যাগ করা উচিত। ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রদের পদত্যাগ করা উচিত ছিল আরো আগেই।

নেতৃদ্বয় আরও বলেন, সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। অথচ, কলকাতায় এত ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১০

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১১

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১২

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৩

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৪

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৫

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৬

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৭

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৯

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

২০
X