কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুর লক্ষণ নিয়ে মন্ত্রিপরিষদ সচিব ও নির্বাচন কমিশনার বিএসএমএমইউতে

নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন। ছবি : সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গুর লক্ষণ জ্বর, ঠান্ডা কাশি নিয়ে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন এবং নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তাদের দু’জনের কোনো শারীরিক জটিলতা নেই। জ্বর থাকায় নিয়মিত চেকআপের জন্য ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসায় ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিএসএমএমইউ মিডিয়া সেলের সমন্বয়ক সুব্রত বিশ্বাস কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধায়নে নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা (৬২) এবং মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেনকে বিএসএমএমইউর কেবিন ব্লকে ভর্তি করা হয়েছে। প্রথমে মন্ত্রিপরিষদ সচিব ভর্তি হন। কিছুক্ষণপর নির্বাচন কমিশনারও বিএসএমইউতে ভর্তি হয়।

বিএসএমএমইউ হাসপাতাল সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহাবুব হোসেন সকাল ১০.০৫ মিনিটে বিএসএমএমইউর কেবিন ব্লকের ৪১১ নম্বর কেবিনে এবং নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা দুপুর ১২ ঘটিকায় বিএসএমএমইউর কেবিন ব্লকের ৪১২ কেবিনে ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শুরু করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব জ্বর ঠান্ডা জনিত সমস্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তো ডেঙ্গু সমস্যা। মৌসুমী জ্বর নিয়েও ভীতি আছে। তাদের দু’জনের মধ্যে কোনো জটিলতা নেই। শুধু চেকআপের জন্য ভর্তি হয়েছেন।

উপাচার্য বলেন, দু’জনের শারীরিক কোনো জটিলতা না থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যায়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম এন্ডোক্রাইনোলজি বিভাগ, সহযোগী অধ্যাপক, ডা. শাহজাদা সেলিমসহ ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তাদের ডেঙ্গু হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বৃষ্টিপাতের এই মৌসুমে অনেকে জ্বরাক্রান্ত হয়। সব জ্বর কিন্তু ডেঙ্গু নয়। পরীক্ষার পরে বলা যাবে তাদের কী হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১০

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১১

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১২

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৩

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৪

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৫

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৭

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৮

নামাজরত মুসল্লির মৃত্যু

১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২০
X