কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় এবি পার্টির প্রতিক্রিয়া 

মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত
মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তা ইতিবাচক হিসেবে দেখছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় দলটি।

বিজ্ঞপ্তিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা আশা করেছিলাম কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আনুষ্ঠানিকভাবে একটা মতবিনিময় করবেন। সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় অবস্থান প্রকাশ করলেও জনমনে নির্বাচন নিয়ে একটা সংশয় লক্ষ‍্য করা যাচ্ছে; এর প্রধান কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে আস্থাশীল পরিবেশ সৃষ্টি করতে না পারলে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হতে পারে বলেও মনে করেন তারা।

নেতারা বলেন, ভোটারদের সচেতন করার ব্যাপারে প্রটোকল তৈরির উদ্যোগ নিতে আমরা অনুরোধ করেছিলাম। নির্বাচনী প্রচারণার কিছু ব‍্যয়ভার রাষ্ট্র বা নির্বাচন কমিশন নেবে বলে আমরা আশা করেছিলাম, সে ব্যাপারে রোডম‍্যাপে কোন উদ্যোগ নেই। অথচ কমিশন অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধের ইচ্ছা ব‍্যক্ত করেছে বারবার।

তারও আরও বলেন, গনঅভ‍্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের আকাঙ্ক্ষাকে বিবেচনায় নিয়ে ভোটারের বয়স ১৭ তে নিয়ে আসার জন্য এবি পার্টিসহ অনেকে প্রস্তাব দিলেও এ ব্যাপারে আমরা কোনো পথ নকশা দেখলাম না।

নেতৃবৃন্দ বলেন, ভোটের দিন সকাল পর্যন্ত যাদের বয়স ১৮ হবে তাদেরকেও তথ‍্য প্রযুক্তি ব্যবহার করে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা রোডম‍্যাপে থাকলে ভালো হতো বলে নেতারা অভিমত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১০

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১১

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১২

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৩

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৫

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৬

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৭

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৮

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১৯

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

২০
X