কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রোডম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই ইসিকে জনআস্থা অর্জন করতে হবে : সাইফুল হক 

রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় বক্তব্য রাখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রোডম্যাপের কার্যকরী বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশন ও সরকারকে আগামী ফেব্রুয়ারির অবাধ জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলো ও জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, কেবল কথায় বা ঘোষণায় নয়, বাস্তব কাজের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে তাদের দৃঢ় সদিচ্ছার প্রমাণ রাখতে হবে। তাহলে নানা মহলের নির্বাচনকেন্দ্রিক কৌশলগত রাজনৈতিক বিরোধিতাও কমে আসবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের দিক থেকে এখন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে অবিলম্বে যাবতীয় অনাকাঙ্ক্ষিত বিতর্ক থেকে বেরিয়ে আসা এবং সরকারের নিরপেক্ষ চরিত্র-বৈশিষ্ট্য অর্জন করা।

ডিআরইউতে মুক্তিযোদ্ধাদের উপর হামলা-আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ধারাবাহিক এসব ঘটনা সরকারের অকার্যকারিতাকে বড় করে তুলছে। এসব ঘটনা সরকারের ব্যাপারে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা যাচ্ছে। এই ধরনের মব সন্ত্রাস চলতে দিলে পতিত ফ্যাসিবাদীদের ফিরে আসার জমিনকেই কেবল উর্বর করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ায় তার ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো বিবেচনায় এসব সন্ত্রাসী তৎপরতাকে প্রশ্রয় বা অনুমোদন দেওয়া যাবে না।

দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন— পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সিকদার হারুন মাহমুদ, মহানগর কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জোনায়েদ হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, আয়েশা সিদ্দিকা, মুজিবুল হক চুন্নু সিকদার, কাঞ্চন মিয়া, সাজ্জাদুল করিম আলভী, শিবু মোহান্ত প্রমুখ।

সভায় ঢাকা মহানগরে জনজীবনের জরুরি সংকট সমাধানে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মাসব্যাপী সমাবেশ-বিক্ষোভের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X