কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝে নিন লিভারে সমস্যা ভুগছেন কি না

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের শরীরে লিভার এমন এক অঙ্গ, যেটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে—যেমন রক্ত পরিষ্কার করা, খাবার হজমে সহায়তা, ওষুধ ভাঙানো ও ভিটামিন জমিয়ে রাখা। কিন্তু লিভারে সমস্যা হলে তা শরীরের অনেক জায়গাতেই প্রভাব ফেলে, এমনকি হাত ও পায়ের মতো জায়গাতেও।

আরও পড়ুন: মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

আরও পড়ুন: ভাতে ক্যানসারের ঝুঁকি!

যদি সময়মতো কিছু লক্ষণ চেনা যায়, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব। চলুন জেনে নিই হাত ও পায়ে লিভারের সমস্যার কিছু সাধারণ লক্ষণ।

১. হাতের তালু লাল হয়ে যাওয়া

লিভারের সমস্যা হলে হাতের তালু, বিশেষ করে বুড়ো আঙুল ও কনিষ্ঠার নিচে, লালচে হয়ে যেতে পারে। এতে ব্যথা বা চুলকানি হয় না, তবে দুই হাতেই সমানভাবে দেখা দিতে পারে। এটি শরীরে হরমোনের পরিবর্তনের কারণে হয়।

২. ত্বকে ছোট লাল-নীল শিরা দেখা যাওয়া

এগুলো দেখতে অনেকটা মাকড়সার মতো হয়, যাকে বলে ‘স্পাইডার ভেইন’। এগুলো মূলত ত্বকের নিচে ছোট ছোট লাল বা বেগুনি রঙের শিরা। লিভার ঠিকভাবে কাজ না করলে এমন শিরা অনেক সময় ফুলে ওঠে। সিরোসিস বা দীর্ঘমেয়াদি লিভার সমস্যায় এমন লক্ষণ দেখা দিতে পারে।

৩. হাত ও পায়ের আঙুল মোটা হয়ে যাওয়া

যখন হাত-পায়ের আঙুলের ডগা ফোলাভাব নেয় এবং নখ নিচের দিকে বাঁকতে শুরু করে, তখন একে বলে ‘ক্লাবিং’। এটি ধীরে ধীরে হয় এবং সাধারণত রক্তে অক্সিজেন কমে গেলে বা লিভারের দীর্ঘদিনের সমস্যায় দেখা যায়। এর সঙ্গে যদি ক্লান্তি বা জন্ডিসও থাকে, তবে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

৪. হাত ও পায়ে ফোলাভাব

লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে প্রয়োজনীয় প্রোটিন (অ্যালবুমিন) তৈরি হয় না। এতে রক্তে তরল জমে গিয়ে হাত-পা ফুলে যেতে পারে। পেটও ফুলে যেতে পারে এবং ওজন হঠাৎ বেড়ে যেতে পারে।

৫. ত্বকের নিচে রক্তনালির পরিবর্তন

লিভারের সমস্যা হলে হাত বা পায়ের পাতার ত্বকের নিচে রক্তনালিগুলো স্পষ্ট দেখা যেতে পারে বা ফুলে ওঠে। এটা অন্য কোনো বড় উপসর্গের আগাম সংকেত হতে পারে।

আরও পড়ুন: ধূমপানের ক্রেভিং কমাতে সাহায্য করে যে ফল

আরও পড়ুন: সুস্থ থাকতে রাতে ভাত খাবেন, না রুটি? যা বলছেন পুষ্টিবিদ

এই লক্ষণগুলো মানেই যে লিভারে সমস্যা, এমন নয়। তবে যদি একাধিক লক্ষণ একসঙ্গে দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X