কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে শত শত মানুষের প্রাণহানি ও অগণিত মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

সোমবার (১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

নেতারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ৬ দশমিক ৩ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানের কুনার, নাঙ্গারহারসহ বহু প্রদেশে ঘরবাড়ি ধসে পড়েছে। শত শত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন, অনেকেই এখনো নিখোঁজ এবং অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এ ধরনের প্রলয়ংকরী দুর্যোগ শুধু আফগানিস্তান নয়, সমগ্র মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও বেদনার সংবাদ।

তারা জানান, এই কঠিন সময়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে মুসলিম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। জরুরি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসা, পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। তারা বাংলাদেশ সরকারসহ মানবিক সহায়তামূলক সংস্থাগুলোকেও আফগান জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ আফগানিস্তানের মজলুম মুসলিম জনগণের দুঃখ–দুর্দশায় আন্তরিকভাবে একাত্মতা প্রকাশ করছে। নেতারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন— আল্লাহ তায়ালা যেন এ ভয়াবহ দুর্যোগ থেকে আফগানিস্তানের মুসলিম জনগণকে মুক্তি দান করেন, ক্ষতিগ্রস্তদের জন্য সহনশীলতা ও ধৈর্যের শক্তি দান করেন এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি করেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X