লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

মেঘনা নদীর জেলেদের নৌকা। ছবি : কালবেলা
মেঘনা নদীর জেলেদের নৌকা। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জাল ফেলা নিয়ে দুটি মাছ ধরা নৌকার জেলেদের মধ্যে দ্বন্দ্বের জেরে হামলায় ইব্রাহিম মাঝি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

হামলার সময় ইব্রাহিম নৌকার ভেতরে লুকিয়ে ছিল। এ সময় বাঁশের লগির আঘাতে তার পেটের বাম পাশে ক্ষত হয়। একপর্যায়ে নৌকাটি নদীতে ডুবে গেলে ইব্রাহিমও ডুবে মারা যায়। তবে হামলাকারীদের কারও নাম ঠিকানা বলতে পারেনি কেউ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্ষতিগ্রস্ত নৌকার মাঝি মো. আল-আমিন ও নিহতের খালাতো ভাই আবুল বাশার আবু হুজুর বিষয়টি নিশ্চিত করে।

নিহত ইব্রাহিম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরআলেকজান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বালুরচর এলাকার মোহতাসিন মাঝির ছেলে।

আল-আমিন মাঝি জানান, রোববার দুপুর ১২টার দিকে হাতিয়া এলাকার মেঘনা নদীতে তারা জাল ফেলে। এ সময় অন্য একটি নৌকার মাঝিরাও তাদের পাশাপাশি জাল ফেলে। ফলে দুই নৌকার জাল এলোমেলো হয়ে যায়। বিকেলে আল-আমিন ওই নৌকার কাছে গিয়ে জাল সরিয়ে নিতে বলে। এতে নৌকার মাঝি তাকে গালমন্দ করে।

এতে দুপক্ষই উত্তেজিত হয়ে গালমন্দ শুরু করে। পরে সে ওই নৌকার কাছ থেকে চলে আসে। এশার আজানের আগমুহূর্তে হঠাৎ করে ওই নৌকার মাঝি লোকজন নিয়ে এসে আল-আমিনদের নৌকায় হামলা চালায়। এ সময় তাদের মারধরও করে। এর মধ্যে সবাই কোনোভাবে বেঁচে ফেরে। কিন্তু ইব্রাহিম নৌকার চকির নিচে পালিয়ে ছিল।

হামলাকারীদের নৌকার লগির আঘাতে তার পেটের বাম পাশে জখম হয়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সেও ডুবে মারা যায়।

হাতিয়ার উপজেলার নলছিড়া নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ কালবেলাকে বলেন, আমাকে দৌলতখান থানার ওসি ফোনে বিষয়টি জানিয়েছেন। মামলা করতে হলে হাতিয়া থানায় করতে হবে। এ জন্য নিহতের স্বজনদের মরদেহ নিয়ে আসার জন্য বলেছি। কিন্তু তারা আসেনি। তারা আমাকে বিস্তারিত কোনো তথ্যও দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১০

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১১

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১২

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৩

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৪

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৬

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৭

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৮

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

২০
X