কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

জাগপা সভাপতির ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

জামায়াতের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
জামায়াতের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা একাংশের) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিদে তিনি বলেন, আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। বিবৃতিতে তিনি অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

এর আগে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর সন্ত্রাসী হামলা করা হয়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্স গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে বেরিয়ে রাত পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে খন্দকার লুৎফর রহমানকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

সমমনা জোটভুক্ত জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজ বলেন, ‘খন্দকার লুৎফর রহমান রাস্তা পার হওয়ার সময় কয়েকজন দুষ্কৃতকারী এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।’

এ বিষয়ে রমনা থানায় ফোন করা হলে ওসি ফোন ধরেননি। পরবর্তীতে ডিউটি অফিসারকে ফোন দিলে, তিনি জানান ওই এলাকা পল্টন থানার আওতায়।

গণঅধিকার পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২২টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বৈঠকে সর্বসম্মতভাবে ফ্যাসিবাদী শক্তি হিসেবে অবিলম্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচারসহ পাঁচ দফা দাবি গৃহীত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১০

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১১

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১২

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৩

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৫

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৬

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১৭

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৮

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৯

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

২০
X