কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রুশ

হামলার মুহূর্ত। ছবি: সংগৃহীত
হামলার মুহূর্ত। ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোসটভ অঞ্চলের রাজধানী থেকে বাড়িঘর ছেড়ে প্রায় ৩০০ শতাধিক মানুষ অন্যত্র চলে গেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রদেশটির ভারপ্রাপ্ত গভর্নর এ কথা জানিয়েছেন। এর আগে রাতভর ইউক্রেনের ড্রোন তাণ্ডব চালায়। খবর রয়টার্সের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের ১৩টি ড্রোন ধ্বংস করেছে। তবে কতটি ড্রোন তারা শনাক্ত করেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

রোসটভের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার ম্যাসেজিং অ্যাপস টেলিগ্রামে বলেন, একটি ভবনে অবিস্ফোরিত ড্রোন আবিষ্কার করার পর ওই ভবনের ৩২০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ড্রোন হামলায় রোসটভ অন ডন শহরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এক শিশুসহ তিনজন আহত হয়েছেন।

রোসটভ অন ডন শহরে মেয়র আলেকজান্ডার স্ক্রিয়াবিন বলেন, বোমা ডিসপোশাল বিশেষজ্ঞরা অবিস্ফোরিত বোমাটি নিষ্ক্রিয় করার সময় বাসিন্দাদের একটি স্কুলে রাখা হয়েছিল।

তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। কিয়েভের পক্ষ থেকেও তাৎক্ষণিক এ বিষয়ে কিছু জানানো হয়নি। যদিও ২০২২ সালের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পক্ষ থেকে উভয়ই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X