কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : আজাদ

বর্ণাঢ্য র‌্যালি। ছবি : কালবেলা
বর্ণাঢ্য র‌্যালি। ছবি : কালবেলা

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। তিনি বলেছেন, ‘বিএনপি ও দেশের সর্বস্তরের মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পরামর্শে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। সে অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একটি মহল এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। কারণ, ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছে নির্বাচনে অংশ নিলে এ দেশের মানুষ তাদের ভোট দেবে না। বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) যশোরের কেশবপুরে এক বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। আবুল হোসেন আজাদের নেতৃত্বে র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়ে আবুল হোসেন আজাদ বলেন, ‘বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার গঠন করবে, ইনশাল্লাহ।’

কর্মসূচিতে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সমপাদক শেখ শহিদুল ইসলাম, সহসভাপতি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, আব্দুল খালেক, রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলমগীর বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌরনেতা কুতুব উদ্দীন বিশ্বাস ও আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X