কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ঠেকানো সম্ভব নয় : ফারুক

প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, যারা পিআরের (প্রতিনিধিত্বমূলক নির্বাচন) কথা বলছেন, যারা বলছেন নির্বাচন হতে দেওয়া হবে না—তাদের বলব, এটা সম্ভব নয়। বাংলাদেশের জনগণ এখন ড. ইউনূসকে সমর্থন দিয়ে নির্বাচিত সরকার গঠনের দায়িত্ব দিয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

ফারুক বলেন, এবার আর ’১৪, ’১৮ কিংবা ’২৪ সালের মতো দিনের ভোট রাতে হবে না। এবার নির্বাচন কমিশনই হবে জনগণের পক্ষে জয়ী। উৎসবমুখর পরিবেশে জনগণের খেলার মধ্য দিয়েই নির্বাচন হবে এবং সেটিই হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। তবে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে দেশ। সেই পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে তা সফল হবে না।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংবিধান নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা চলবে না। নির্বাচন হবে সংবিধান মেনে, এই অন্তর্বর্তী সরকারের অধীনেই।

গণতন্ত্র ফোরামের সভাপতি ও কৃষক দলের সহসভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হকসহ আরও অনেকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X