বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলার বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল। ছবি : কালবেলা
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মশাল মিছিল। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার দ্রুত বিচার না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মশাল মিছিলপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই হুঁশিয়ারি দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, নুরুল হক নুরের ওপর হত্যাচেষ্টার বিচার এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি হিসেবে ১৪ দল নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। আলরাজি কমপ্লেক্সে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আবু হানিফ আরও বলেন, ২৯ আগস্ট রাতে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। নুরুল হকের ওপর হামলার আজ ছয় দিন পেরিয়ে গেলেও সরকার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানতে চাই। নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হলে সামনে সচিবালয় ঘেরাও করা হবে।

তিনি বলেন, নুরুল হক নুরের ওপর হামলা মানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর হামলা। এই হামলা যারা করেছে, তারা মূলত জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আওয়ামী লীগ পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী ও আমলাদের মধ্যে তাদের দোসররা রয়ে গেছে। তারাই পতিত আওয়ামী লীগকে আবার ফেরাতে চায়। আমরা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি; যারা সেই আওয়ামী লীগকে ফেরাতে চায়, তাদের দেশ থেকে বিতাড়িত করবে জনগণ। আওয়ামী লীগ ও তাদের দোসরদের এই দেশে ঠাঁই দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গত ১৫ বছর যে একদলীয় শাসন কায়েম করেছিল, সেখানে সহযোগিতা করেছিল এই জাতীয় পার্টি ও ১৪ দল। তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ড. এস এম নুরে এরশাদ সিদ্দিকী, রবিউল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক আসাদুজ্জামান, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ঈসমাইল, শ্রমিক নেতা রুবেল প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X