কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত

আশুলিয়ায় হুব্বে রাসূল সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত। ছবি : কালবেলা
আশুলিয়ায় হুব্বে রাসূল সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত। ছবি : কালবেলা

হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল ইসরাফিল কমপ্লেক্স মসজিদে সীরাত প্রতিযোগিতা, সংবর্ধনা ও সীরাতুন্নবী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ২টা থেকে সীরাত প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী দা.বা.।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রাসূলের ভালোবাসা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। হুব্বে রাসূল ফাউন্ডেশন যারা প্রতিষ্ঠা করেছেন, তারা রাসূলের প্রকৃত আশেক। আমাদেরক সাহাবায়ে কেরামের মতো রাসূলের জীবন-আদর্শ ধারণ করার মাঝেই রয়েছে জীবনের প্রকৃত সার্থকতা।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হুব্বে রাসূল ফাউন্ডেশন আরও ব্যাপক আয়োজনের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে রাসূলের জীবন-আদর্শ তুলে ধরবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ইসরাফিল হোসেন, প্রধান মেহমান মুফতি হামিদ জহিরী এবং প্রধান আলোচক মুফতি সালমান ফারসী।

অনুষ্ঠানের আয়োজন করেন হুব্বে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আল আমীন খন্দকার আমিনী। বক্তব্য রাখেন মুফতি ইলিয়াস আহমদ কাসেমী, মুফতি আব্দুল কাদের, মুফতি হুমায়ুন সাঈদ, মাওলানা মাহমুদুল কবির মনির, মাওলানা আলমগীর হোসেন আজাদী, মুফতি নজরুল ইসলাম, মাওলানা সালিম আহমদ হেলালী, মুফতি আতিকুল্লাহ, মুফতি মুজাম্মেল হক, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা মাসুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১০

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১১

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১২

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৪

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৬

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৭

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৮

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৯

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

২০
X